নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর দেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রের শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শুক্রবার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হওয়ার পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল ও সংসদ সচিবালয়ের সচিব। এ সময় সংসদ সচিবালয় ও সরকারের পদস্থ উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মূলত সেই সাংবিধানিক বাধ্যবাধকতা ও ধারাবাহিকতার অংশ হিসেবেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে এই ক্ষমতার রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.