রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
ভারত সরকার কর্তৃক সৌজন্য উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রদানকৃত কার্ডিয়াক এ্যাম্বুলেন্স নগরবাসীর চাহিদা সাপেক্ষে দ্রুত চালুর নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর পরিপ্রেক্ষিতে মহানগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা। এখন থেকে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে মহানগরবাসী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে।
কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার সহযোগিতায় জরুরী নম্বরসমূহ হচ্ছে- রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডা. মো. তারিকুল ইসলাম বনি, মোবাইল নম্বর: ০১৭৪০-৯৮৭৬৯০। মেডিকেল অফিসার (সিটি হাসপাতাল) ডা. মো. নাসরুল্লাহ্ দেওয়ান বাঁধন, মোবাইল নম্বর: ০১৭৬৩-৭৪৬১৬৭। প্রশাসনিক কর্মকর্তা (সিটি হাসপাতাল) মো. জাকির হোসেন, মোবাইল নম্বর: ০১৭২৭-১৪৪৪৯৫, হটলাইন নম্বর: ০১৭৫৮-৯০১৯০৩। উল্লেখিত নম্বরসমূহে যোগাযোগ করে নীতিমালা অনুযায়ী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন মহানগরবাসী।#
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.