
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান রামেক শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
এ সময় রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.