মোঃ শাহজাহান বাশার
আজ ০২ মার্চ ২০২৬ খ্রি. (সোমবার) রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবজেল হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজিম ও সঙ্গীয় নারী ফোর্সসহ দিবাগত রাত অনুমান ০১:১০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া বাজারের সিনেমা হলের পিছনে জনৈকা জহুরার বাড়ীর ভাড়াটিয়া পলাতক আসামি শফিকুল ইসলাম এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ১২ (বারো) কেজি গাঁজাসহ ০১ জন মহিলাকে আটক করা হয়। এসময় ০১ জন পুরুষ আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত মহিলা আসামিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানাঃ ১। সানজিদা (৪৫), স্বামীঃ মৃত ওসমান গনি, পিতাঃ মৃত তমিজ উদ্দিন, মাতাঃ ইতি আক্তার, সাং- মুড়াপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ এবং পলাতক আসামির নাম-ঠিকানা- ২। শফিকুল ইসলাম (৪৮), পিতাঃ অজ্ঞাত, সাং-মুড়াপাড়া (জহুরার বাড়ির ভাড়াটিয়া), থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। এসময় সানজিদা (৪৫) এর হেফাজত থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.