
সরকার মাজারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর শাখার উদ্যোগে আরসিআরসি মুভমেন্ট ও প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কালিয়াকৈর উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সভাপতি,
জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ, এইচ, এম ফখরুল হোসাইন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ, এম আশরাফ হোসেন। বক্তারা বলেন, দেশে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, সহযোগিতা ও প্রাথমিক চিকিৎসা সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকবে। অনুষ্ঠান উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব এম, আনোয়ার হোসেন, পৌর বিএনপি আহবায়ক মোঃ মামুদ সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.