
খুলনা বুরোপ্রধান আসলাম হোসেন মধু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ০১.৪৫ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আওতাপাড়া বাজার এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৬ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ২,২৮,০০০/- টাকা) সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ পাপ্পু মোল্লা (২৮), পিতা-মোঃ অজিত মোল্লা, সাং-বাজাতপুর, থানা-সদর, জেলা-রাজবাড়ী এবং
২/ মোঃ রবিউল ইসলাম (২২), পিতা-মোঃ ইদ্রিস শেখ, সাং-শিবরামপুর, থানা-সদর, জেলা-ফরিদপুর ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া ও পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.