
খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৮ জুন ২০২৪ তারিখে রাত ০০৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন জোতমোড় এলাকা’’ হতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-২৫ তারিখঃ ৩০/০৩/২০১১ এসটি সি ৩০/১১ গোয়ালন্দ ঘাট জিআর ৫৪/১১। এর ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জিবরুল ইসলাম বিশ্বাস (৩৮), পিতা-শাখের আলী বিশ্বাস, সাং-কেশবপুর (উত্তর যদুবয়রা), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.