খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০২ জুলাই ২০২৪ তারিখে রাত ০৮৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন দবির মোল্লা গেইট এলাকা’’ হতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার জিআর নং-১৮৫/০৮ ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯(১) টেবিলের ০১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শ্রী মিলন (৪৫), পিতা-শ্রী নিরঞ্জন কুমার সরকার, সাং-গোপালপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে দীর্ঘ ১৬ বছর পর আত্মগোপনে খাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.