খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সন্ধা ০৫.৩০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ইসলামপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩.৯ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ নজরুল (৪০), পিতা-মৃত শুকুর মন্ডল, সাং-রামকৃষ্ণপুর সৌদিপাড়া এবং ২নং আসামি মোঃ রিন্টু মন্ডল (৩৭), পিতা-মৃত মোন্তাজ মন্ডল, সাং-সোনাতলা, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.