
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন
সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
খুলনা বুরো প্রধান আসলাম হোসাইন মধু
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ১৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ বিকাল ০৫.০৫ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভাগজোত গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ জুলহাস (৩১), পিতা-মোঃ ফরমান বিশ^াস, সাং-ইনসাফনগর কান্দিপাড়া এবং ২নং আসামী মোঃ নুর আলী@নুরা পিতা-মৃত দিদার মন্ডল সাং-চরপাড়া উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অস্ত্র মামলার ওয়ান্টেভুক্ত আসামী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-৬৩, তারিখঃ ০২/০১/২০১৫, জিআর নং-০৬/১৫, প্রসেস নং-৩৩৫৫/১৬, ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) এর ১নং আসামী মোঃ জুলহাস (৩১), পিতা-মোঃ ফরমান বিশ^াস, সাং-ইনসাফনগর (কান্দিপাড়া) থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়া।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার গঠনে র্যাব-১২, বদ্ধপরিকর।
তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.