শাহীন আলম হোসেন
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে ১০৬ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন (২৩), লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মোহরকয়া এলাকায় অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ। এ সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষ ঘিরে রেখে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.