
হেলাল চৌধুরী বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা-র চুনতি ফারাঙ্গা এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ অভিযানে প্রায় ২৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে অকেজো করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। জেলা এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.