খালেদা আক্তার, বোয়ালখালি প্রতিনিধি, চট্টগ্রাম
যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের উদ্যোগে উপজেলার শাকপুরা ইউনিয়নে অবস্থিত "আবদুল জব্বার হিফ্জ মডেল মাদরাসা ও আমৃতলা শাহ্ এতিমখানা"-এর বাচ্চাদের মাঝে হামদ নাত ও কেরাত প্রতিযোগিতার করা হয়। প্রতিযোগিতাসমূহে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের দলনেতা আরিফ মাহমুদ আদিফ, সহকারী দলনেতা -১ মোঃ হাসান, দুর্যোগ এবং মানবিক সাড়া প্রদান বিভাগীয় দলনেতা মোঃ মেহেদী হাসান এবং যুব সদস্য মোঃ ইমন ও রাফি
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.