বরুণ সিংহ প্রাইম হেট
মা এসেওছিল চলেও যাচ্ছে, আজ বেদনার্থ মূহুর্তের দারপ্রান্তে- ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানাতে দেবী প্রতিমা বিসর্জনে সমবেত হয়েছেন পালপাড়া-দাসপাড়ার সকল পূর্নার্থী মাতৃভক্ত সন্তানরা।
আমরা দেখতে পাচ্ছি- গাইবান্ধার সাঘাটা উপজেলার - সাঘাটা বাজার সংলগ্ন ৬নং ঘুড়িদহ ইউনিয়নের- পালপাড়া-ঘোষপাড়া ও দাসপাড়ার পাশাপাসি দুইটি পূজার দুর্গা প্রতিমা ও ভক্তবৃন্দ একইস্থানে সমবেত হয়ে দেবী প্রতিমা বিসর্জনের জন্য শেষকৃত্যে অংশগ্রহণ করেছেন।
দাসপাড়ার আরও একটি পূজা বিসর্জন সম্পর্ন করতে পাশাপাশি ঝাড়াবর্ষা বিলে নেওয়া হয়েছে।
এখানে উল্লেখ্য যদিও তিথী অনুযায়ী নবমী ও দশমী একই দিনে ছিল, তথাপি সারা বাংলাদেশে একইদিনে বিসর্জন সম্পন্ন হতে চলেছে।
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পূজা মন্ডপ থেকে শুরু করে প্রতিমা বিসর্জনের স্থান পর্যন্ত শতশত পূর্নার্থীর ভীর ও জমায়েত,
সবাই কিন্তু দেবীর কাছে সংসার ও পরিবারের জন্য পূর্ণতা প্রার্থনায় এসেছেন।
প্রতিমা বিসর্জন সম্পন্ন করে সকল ভক্ত বৃন্দ আপনা আপনা গৃহে প্রস্থানে অগ্রসর হতে চলেছে ।
আসছে বছর আবারও একই তিথীতে দেবী মায়ের আগমন ঘটবে এতোটুকু আশা বুকে জরিয়ে আত্মতৃপ্তি অনুভব করছে অনেকে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.