সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনের দেওয়ালে আঁকা ছবির ক্যাসবাসে ছাত্রসমাজের উদ্যোগে দেশ গড়ার প্রত্যয়ে “আমরা দেশ গড়ার কাজে নেমেছি, দেশকে সুন্দর করে গড়বো’ ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো, আগামীর ইনসাফের দেশ গড়বো” এমন নানা প্রতিপাদ্যে গাজীপুরের সড়ক-মহাসড়কে শিক্ষার্থীরা। গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুরিশ শূন্য থাকলেও পুলিশের অনুপস্থিতিতেও সুশৃঙ্খল ও সুসজ্জিত সড়ক গড়ার পাশাপাশি তারা মাদক ও চাঁদাবাজ রোধেও নানা ভুমিকা পালন করে। এতে প্রসংশায় ভাসছেন গোটা শিক্ষার্থীরা। এদিকে গত রোববার দিবাগত রাতে পুলিশ তাদের কর্মস্থলে ফেরায় স্বাভাবিক হচ্ছে পরিবেশ ও জনমনে ফিরছে স্বস্তি।
মহানগরবাসী, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক-যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট রাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হঠাৎ করেই গাজীপুর জেলা সদর থেকে থানা, হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশ চলে যায়। পুরোপুরি পুলিশ শুন্য হয়ে পড়লে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা –গাজীপুর, ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে নামেন শিক্ষার্থীরা। অরক্ষিত হয়ে পরে গাজীপুর জেলার প্রতিটি থানা। পুলিশের অনুপস্থিতিতেও সুশৃঙ্খল সড়ক-মহাসড়ক উপহার দিচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে তারা আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের স্মরণে মহাসড়কের জেলা প্রশাসনের কার্যালয়ের গ্রেটের দেওয়ালে , বিভিন্ন পয়েন্টে ফ্লাইওভার, আন্ডারপাসের, দেয়ালে দেয়ালে একতাই বল, বীর বাঙালির অহংকার, শ্লোগান, জাতীয় পতাকা, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি বাংলাদেশের মানচিত্রসহ প্রকৃতি বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মুহুর্তসহ নানা বিষয়ে ছবি আঁকছেন। এছাড়াও সড়ক ও মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কারে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এমন উদ্যোগে ধীরে ধীরে সড়ক-মহাসড়ক আরো সুসজ্জিত হচ্ছে। অপরদিকে পুলিশের অনুপস্থিতিতেও সুশৃঙ্খল ও সুসজ্জিত সড়ক-মহাসড়ক উপহারের পাশাপাশি মাদক ও চাঁদাবাজ রোধেও নানা ভুমিকা রাখছেন শিক্ষার্থীরা। এছাড়াও চাঁদাবাজী রোধে শিক্ষার্থীরা মাইকিং করলে মহাসড়কের বিভিন্ন পয়ন্টে চাঁদাবাজ মুক্ত হয়। পুলিশবিহীন চাঁদাবাজ মুক্ত সড়ক পেয়ে সবচেয়ে খুশি হয়েছেন অটোরিকশা চালকসহ বিভিন্ন পরিবহনের শ্রমিকরা। এদিকে রোববার রাতে পুলিশও গাজীপুর জেলার বিভিন্ন থানায় তাদের কর্মস্থলে ফিরে সীমিত পরিসরে কাজ শুরু করেছে। সপ্তাহখানেক কর্মবিরতি শেষে পুলিশ কর্মস্থলে ফেরায় স্বাভাবিক হচ্ছে পরিবেশ ও জনমনে ফিরছে স্বস্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অটোরিকশা চালক জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভুমিকায় আমরা খুব খুশি। আসলে পুলিশ ছাড়াই মহাসড়ক খুব ভাল আছে। কোথাও জামেলা নাই, শান্তিতে অটো চালাচ্ছি। এখন আর মাসে ২ হাজার ৬০০ টাকা চাঁদা দিতে হচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের আগে শুধু অটোরিকশাই নয়, বিভিন্ন পরিবহনে দেদারছে চলেছে চাঁদাবাজী।
সরেজমিনে কথা হয় সড়কে ট্রাফিকের দায়িত্বরত কয়েকজন শিক্ষার্থী ও সমন্বয়কারীর সঙ্গে। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আশা করি ভবিষৎ ছাত্র সমাজের কাছে দেশ চলে আসছে। কোন মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসীদের অস্তিত্ব থাকবে না। গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা বিনির্মাণে কাজ চলছে। তবে আমরা যথা সম্ভব চেষ্টা করবো গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা কে পরিষ্কার ও পরিচ্ছন্ন সুন্দর জেলা হিসেবে গড়ে তোলবো। ইতিমধ্যে সীমিত পরিসরে জেলা পুলিশের কার্যক্রম চলছে। ধীরে ধীরে পুরোপুরি কার্যক্রম শুরু হবে। তবে এখন এখানকার পরিবেশ শান্ত রয়েছে।
এব্যাপারে জেলার কবি , সাহিত্যিক, বুদ্ধিজীবী কে প্রশ্ন করলে তারা জানায়, পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা খুব ভালো কাজ করেছেন। তারা বলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন। আর মাদকসহ শিক্ষার্থীরা যাদের আটক করেছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পুলিশ তাদের কর্মস্থলে ফিরেছে। তবে আশা করি দু-একদিনের মধ্যে ট্রাফিকের দায়িত্ব থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশুনায় মনোযোগী হবেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.