খুলনা বুরোপ্রধান আসলাম হোসাইন মধু
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গত ০৬ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন নওয়াপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন শেষে বাড়ী ফেরার সময় দুষ্কৃতিকারীদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে সেকোম (৪৫), পিতা-মৃত খেজমত, সাং-নওয়াপাড়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-০৯, তারিখ ১৪/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ১৩০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় ১২ নং পলাতক আসামি মোঃ রাসেল (৩২) পিতা-মোঃ সেকেন আলী, সাং-দহকুলা বাগানপাড়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন দহকুলা বাগানপাড়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.