খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ উসমান গণি এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০১ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ০১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন তালবাড়িয়া গ্রামে’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, যাহার মূল্য আনুমানিক ৯০,০০০/- টাকা সহ মোঃ আজিজুল হাকিম (২৩), পিতা-জানার সরদার, সাং-বারখাদা, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.