নিজস্ব প্রতিবেদক, শেরপুর
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান বাদলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।
উল্লেখ্য, আগামী ২৮ জুন ২০২৬ তারিখে শেরপুর জেলাব্যাপী ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইনটি সফল করতে জেলায় মোট ১,৩৪০টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এবারের ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা অনুযায়ী:
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.