
শেরপুর স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোঁড়াগাও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পোঁড়াগাও ইউনিয়নের সমশ্চুড়া উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উসমান আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, প্রিয় অতিথি হিসেবে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওয়ায়েজ কালিমুল্লাহ টুকন উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম, আঃ আলিম, লুকমান হোসেন, আলমাস মিয়া, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবদল নেতা ওবাইদুল হক বাবু, শেখ ফরিদ বাবু, ইমরান আহমেদ প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোতাহার হোসেন শেরপুর স্টাফ রিপোর্টার তাং-২১-০৩-২০২৫
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.