নিজস্ব প্রতিবেদক, শেরপুর
মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ১৩ জুন ২০২৬ তারিখে শেরপুর সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। এ সময় পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ (পলাশ), বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
কর্মসূচি সফল করতে উদ্বোধনী দিনেই জেলায় প্রায় ৮ হাজার চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৬০০টি ও শ্রীবরদী উপজেলায় ৩০০০টি চারা রোপণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পরিষদ, বন বিভাগ এবং স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে এসব চারা সংগ্রহ ও বিতরণ করা হয়।
সার্কিট হাউস প্রাঙ্গণে ‘পলাশ’ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া শহরের শেরী ব্রিজ, কুসুমহাটি ও শহীদ মিনার এলাকাসহ জেলার সকল উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়। রোপণ করা চারাগুলোর সুরক্ষায় বাঁশের বেড়া নিশ্চিত করা হয়েছে এবং পরিচর্যার দায়িত্ব শিক্ষার্থী ও স্থানীয়দের ওপর অর্পণ করা হয়েছে।
বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.