শেরপুর প্রতিনিধি মোঃ খোকন মিয়া
শেরপুরে জাতীয় শোক দিবস ও শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৮ অক্টোবর শনিবার সকালে জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, বিশিষ্ট লেখক-গবেষক ড. সুধাময় দাস। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির আলোর দিশারী। তার জীবনাদর্শ নিয়ে যতোটা আলোকপাত করা যায় কিংবা তাকে যতোটা ধারণ করা যায়, নিজের জ্ঞানালোকের পরিধি ততোটাই বাড়ে। তিনি শিক্ষার্থীদেরকে সাহিত্য-সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের আত্মা বিশুদ্ধ করার উপর গুরুত্বারোপ করে সবাইকে আলোকিত মানুষ হতে গ্রন্থাগারমুখী হওয়ার আহবান জানান।
এ উপলক্ষে জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সোনালী ব্যাংক, শেরপুর শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম, পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি-লেখক জ্যোতি পোদ্দার।
এদিন চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে সনদ ও বই তুলে দেন অতিথিরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.