কাউসার আহমেদ নয়ন :
শেরপুর সদর থানাধীন নন্দীর বাজারস্থ তিন রাস্তার মোড় এলাকা থেকে প্রায় ৫১(একান্ন) লক্ষ টাকা মূল্যের ৫১০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
গত ০২/১০/২০২৩ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৬.৩৫ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন নন্দীর বাজারস্থ তিন রাস্তার মোড় সংলগ্ন মেসার্স সোহান-জুঁই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে মোঃ শামীম হোসেন (২৫), পিতা- মোঃ ফিরোজ আলী, সাং-খরপা বাজার পাড়া, থানা-পোরশা, জেলা-নওঁগা'কে আটক করে। ধৃত আসামীর কাছ থেকে ৫১০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন যার অবৈধ বাজার মূল্য অনুমান ৫১(একান্ন) লক্ষ টাকা ও একটি এ্যান্ড্রয়েড OPPO মোবাইল ফোন সীমসহ এবং নগদ-২৯৩০/-টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসতেছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.