এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুর জেলায় ০৩ অক্টোবর পুলিশ লাইন্সের পতিত জায়গায় মাননীয় পুলিশ সুপার শেরপুর মহোদয়ের উদ্যোগে বিভিন্ন প্রজাতির মৌসুমি শাকসবজি চাষ করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ৫ টায় পুলিশ লাইন্সের পতিত জমিতে চাষকৃত বিভিন্ন মৌসুমি শাকসবজি ও উৎপাদিত ফল সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
পতিত জায়গায় সুসজ্জিত সবজির ক্ষেতে ফুলকপি, বাঁধাকপি, পুঁইশাক, পাট শাক, লাল শাক, বেগুন, শিম, টমেটো ও লাউ চাষ করা হচ্ছে। এছাড়াও পেঁপে ও আম গাছ লাগানো হয়েছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ লাইন্সের পতিত জায়গায় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এই সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্রমান্বয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পতিত জায়গা চাষাবাদের আওতায় আনা হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.