
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
অদ্য ০৯ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন শেরপুর পৌর ভূমি অফিস, শেরপুর সদর উপজেলা ভূমি অফিস এবং শেরপুর পৌরসভা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসসমূহের বিভিন্ন রেজিস্টার ও সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভূমি সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্তভাবে প্রদানের নির্দেশনা দেন। এ সময় তিনি ভূমি অফিস প্রাঙ্গণে দুটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
পরে জেলা প্রশাসক শেরপুর পৌরসভা পরিদর্শন করেন। তিনি পুরাতন পৌরসভা কার্যালয়ে অবস্থিত শেরপুর পৌরসভা জাদুঘর পরিদর্শন এবং শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে অনলাইন রিডিং রুম ও শিশু-কিশোর রিডিং কর্নারের উদ্বোধন করেন। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক, মিজ্ আরিফা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি পৌরসভা কার্যালয়ের ছাদবাগান, আয়-ব্যয় রেজিস্টার এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। ছাদবাগান কার্যক্রমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের জন্য তিনি পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং নাগরিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি হ্রাসে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.