
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ ফারুক হোসেন মহোদয় বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর শহর পুলিশ ফাঁড়ি'র সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২:০০ ঘটিকায় পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার মহোদয় শেরপুর চকবাজারস্থ শহর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইসকান্দার হাবিবুর রহমান।
পরিদর্শনের শুরুতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরে ফাঁড়িতে কর্মরত সকল অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার-ফোর্সকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব বছির আহমেদ বাদল সহ শহর ফাঁড়ির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.