
মোতাহার হোসােন স্টাফ রিপোর্টার: শেরপুর
শেরপুর সদর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ অনুষ্ঠিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় এবং অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে সংশ্লিষ্টদের।
অভিযানকালে অষ্টমীতলা বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে সংশ্লিষ্ট পরিবহনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
একই দিনে সদর উপজেলার মমিন পেট্রোল পাম্পে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনে কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পাম্প কর্তৃপক্ষকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের হেলমেট, বৈধ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.