
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ ।
পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোঃ সাইফুদ্দিনের সমর্থনে এবং পীর সাহেব চরমোনাই-এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শকে জনগণের কাছে তুলে ধরতেই এই পথসভার আয়োজন করা হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৬ ইং, রোজ সোমবার, সকাল ১১টায় শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলহাজ্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সভাপতিত্ব করেন খন্দকার মাওলানা মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রীবরদী উপজেলা শাখা।
সভা সঞ্চালনায় মুফতি শহিদুর রহমান, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রীবরদী উপজেলা শাখা।
এছাড়াও পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “শুধু ব্যক্তি নয়, নীতির পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে পীর সাহেব চরমোনাই (রহ.)-এর আদর্শ বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ করাই এ পথসভার মূল উদ্দেশ্য।
পথসভা সফল করার লক্ষ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.