মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (৬ অক্টোবর) রবিবার দুপুরে দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের গাজীপুর-কালিগঞ্জ আঞ্চলিক রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা ওই রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ঘটনাস্থলের ছবি
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.