
মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ২ নং সি এন্ড বি বাজার টু কেওয়া বাজার আঞ্চলিক রাস্তা পাকা করণের শুভ উদ্বোধন করছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী ।
শুক্রবার(৫ জুন) বেলা ১১টার দিকে ২ নং সিএন্ডবি বাজার আঞ্চলিক সড়কের সাংবাদিক মালেকের বাড়ি মোড় হইতে ২ নং সিএন্ডবি বাজার অভিমুখী রাস্তা পাকা করণের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্য অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, শাহজাহান সজল, ফজলুল হক, আশরাফ আলী নিজাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, শ্রমিক দল নেতা আহাদুল্লাহ, পৌর ওলামাদলের যুগ্ন আহবায়ক মোঃ শিমুল মিয়া, ইঞ্জিনিয়ার ওয়াসিম আকরাম, আব্দুল আউয়াল,মোঃ মোজাম্মেল হক রতন, জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক। ৭ নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি, নাজিম উদ্দিন খন্দকার।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.