
মাহফুজার রহমান, মাগুরা প্রতিনিধি :
মাগুরার বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা চলমান থাকা অবস্হায় শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ছোটউদাস গ্রামে জোরপূর্বক রাস্তা দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ছোটউদাস গ্রামের সোহরাব পিতা মৃত নূরনবী ওরফে নবুয়াত শেখ ও জুলেখা স্বামী মৃত নূরনবী ওরফে নবুওয়াত শেখ বাদী হয়ে তাদের শরিক মৃত হানিফ শেখের কন্যা হেলেনা খাতুন দিগরের বিরুদ্ধে মাগুরার বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছে। মামলাটি আদালতে চলমান থাকলেও বাদী সোহরাব মঙ্গলবার সকালে হেলেনাদের বাড়ি হতে মাঠে যাওয়ার রাস্তা জোর পূর্বক দখল করে ঘর নির্মাণ করছে।
স্বামী পরিত্যাক্ত হেলেনা এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.