শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আজ রবিবার দুপুর দুইটার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের ওই কারখানায় আগুন লাগে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রবিবার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন দেখা যায়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। তৈরীর। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বার্তা প্রেরক
মোহাম্মদ আলী বাবুল
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
২২/১২/২৪ইং
ঘটনাস্থলের ছবি
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.