
মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করছে বাবা। এ ঘটনাটি ঘটেছে( ২৯ এপ্রিল ) মঙ্গলবার দিবাগত রাত ৩টা দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটি পাড়া গ্রামে।
নিজ ঘরে বাবা মোহাম্মদ আলী ছেলে আনোয়ার হোসেন(২৫) কে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে ।
হত্যাকারী বাবা ও থানা প্রশাসন সুত্রে জানা যায়, গত পাচ বছর পুর্বে বিদেশ থেকে ফিরে মাদকাসক্ত হয় আনোয়ার।সে সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে সুস্থ হয়ে পুনরায় মালয়েশিয়া চলে যায়।
গত দেড় বছর পুর্বে মালয়েশিয়া থেকে ফিরে ফের মাদক সেবন শুরু করে।তার জমানো আট লাখ টাকা খরচ করে ফেলে। পরে মাদকের টাকার জন্য প্রায়ই টাকর জন্য চাপ দিতো। পুকুরের মাছ, গোয়ালের গরু বিক্রি করে টাকা নিতো। মঙ্গলবার মাদকের টাকা না পেয়ে গোয়ালের ১১টি গরু কে মারধোর করতে থাকে।
এ ঘটনায় বাবা বাধা দিতে গেলে তাকেও কিল ঘুষের মারতে থাকে। পুত্রের এমন ভয়ংকর আচরণে ক্ষুব্ধ বাবা ঘটায় নৃশংস ঘটনা। মনে মনে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে সে। রাত তিনটায় ঘুমন্ত ছেলের উপর বটি নিয়ে ঝাপিয়ে পরে। এলোপাতাড়ি কোপে গলা কেটে মৃত্যু নিশ্চিত হলে রক্তাক্ত জামা পরেই থানায় চলে আসে। বলে আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। আমাকে গ্রেফতার করেন। পুলিশ তাকে আটক করে। সত্যতা যাচাইয়ের জন্য নানাইয়া আটি পাড়া গ্রাম থেকে আনোয়ারের গলা কাটা লাশ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, ভোরে মোহাম্মদ আলী আত্মসমর্পণ করলে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনাস্থলের ছবি
ও মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করা বাবা
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.