মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে আজ ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে বিনামূল্যে গরিবদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন শ্রীপুর উপজেলা যুবদল। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন শেখের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রনি সরকার,এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও যুবদল ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.