শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মোফাজ্জল হোসেন (৬৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে
নিহত মোফাজ্জল হোসেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি মোল্লাপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে
পুলিশ ও নিহতের পরিবার সদস্য সূত্রে জানা যায়, রবিবার ভোরে মোফাজ্জল হোসেন মাটিয়াকুড়া গ্রাম থেকে অটোরিকশায় ফুল কফি বোঝাই করে শেরপুর নিয়ে যাচ্ছিল। ভারেরা মধ্যপাড়া যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গিয়ে সড়কের পাশের খেতে পড়ে যায়। এঘটনায় চালক মোফাজ্জল অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.