
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
নৌকা বিজয়ী করতে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করলেন এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গবরিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
তিনি বলেন, আগে আপনারা কেউ এতো সুবিধা পান নাই। বর্তমান সরকার আপনাদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। এ জন্য আপনাদের উন্নয়ন হচ্ছে। এই ইউনিয়নে ৮ হাজার ৭৬ জন সুবিধাভোগী আছেন। আপনারা বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু পাতাসহ নানাভাবে সহায়তা পাচ্ছেন।
ফজলুল হক চাঁন আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুবিধাভোগী পরিবারদের মধ্যে চারজন করে ভোট দিলে নৌকা বিজয় হবে। কারণ প্রত্যেক পরিবার কোনো না কোনোভাবে সুবিধা পাচ্ছেন। এ সুবিধা ধরে রাখতে চাইলে নৌকাকে আবারো বিজয় করতে হবে। আগামী ২০৪০ সালের মধ্যে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ।
পরে তিনি সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, কৃষকদের মাঝে গম, সরিষা ও ভূট্টার বীজ বিতরণ করেন।
কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো, আমিনুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের শাহিনুর প্রমুখ।
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব হোসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার লোক ও সুবিধাভোগীসহ পাচঁ সহাস্রাধিক লোক উপস্থিত ছিলেন
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.