
স্টাফ রিপোর্টার মোতাহার হোসেন
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবতী জলংগাপাড়া গ্রাম থেকে ২৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ এক মাদক ব্যবসাহীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১৬ ই মার্চ রবিবার রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান( ৩০) সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামের মজিবরের ছেলে। এ ঘটনায় রবিবার রাতে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি ঈদকে সামনে রেখে শ্রীবরদী সীমান্তের গ্রামগুলোতে মাদক ব্যবসা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। একটি সঙ্ঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ,গাঁজা সহ মাদকদ্রব্য এনে অবাধে বিক্রি করে আসছে। ফলে সীমান্তবর্তী গ্রামগুলোতে হাত বাড়ালেই মিলছে মাদক। প্রতিনিয়ত হাজার হাজার টাকার মাদক বিক্রি হচ্ছে এসব মাদক স্পটে। স্থানীয় বিজিবি ক্যাম্প গুলোর তৎপরতা ঝিমিয়ে পড়ায় বৃদ্ধি পাচ্ছে মাদক ব্যবসা।
ফলে আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কা বিরাজ করছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ৯ ই মার্চ গভীর শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের রাবার বাগান এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ কর্ণঝোড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে জয়নাল আবেদিন(৩০) গ্রেফতার করে শেরপুর জেলা ডিবি পুলিশ। অপরদিকে গত ২০ শে ফেব্রুয়ারি রাবার বাগান সংলগ্ন বৈষ্টেমপাড়া গ্রাম থেকে ৩২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উপজেলার বাবেলাকোনা গ্রামের শাহ আলমের ছেলে আতাউর, শহিজলের ছেলে গোলাপ হোসেন ও বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রামের জল হকের ছেলে জামাল মিয়াকে গ্রেপ্তার করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ সোমবার দুপুরে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি) অফিসার ইনচার্জ ওসি সালেমুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে শ্রীবরদী সহ শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। প্রায় রাতেই ডিবি পুলিশ অভিযান পরিচালনা করছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। উদ্ধার করা হচ্ছে মদ সহ চোরাচালান পণ্য সামগ্রী কিছুদিন পূর্বেও শ্রীবরদীর রাবার বাগান এলাকা থেকে মদ উদ্ধার করে ডিবি পুলিশ। ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার নুরল হক বলেন, সীমান্ত এলাকায় বিজিবি টহল রয়েছে। মাঝেমধ্যেই বিজিবি ও বিএসএফ যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.