"
হেড অফ ক্রাইম
# জাতীয় দৈনিক ডাকবেলাঃ
গাইবান্ধার সাঘাটা থানার দাসপাড়া সার্বজনীন মন্দিরে বৈশ্বিক - মানব কল্যানার্থে দামোদর পাঠ করেছেন- পাঠক শ্রী মিলন দাস অধিকারী, তিনি চট্টগ্রাম - সীতাকুণ্ডের - জ্যোতিশ্বরানন্দ গীতাস্কুলের - শিক্ষক ।
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ইং- সন্ধ্যা রাত্রিতেই সাঘাটার দাসপাড়া সার্বজনীন মন্দির প্রাঙ্গনে দামোদর পাঠের আয়োজনে কয়েকশত ভক্ত বৃন্দের সমাগম ঘটেছিল।
দাসপাড়া সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সান্ধ্যকালীন দামোদর পাঠের নিমন্ত্রণ সকল ভক্তগণের নিকট পৌছাইলে অল্পসময়ের মধ্যেই মন্দির প্রাঙ্গণে শত শত ভক্তের উপস্থিতি হয়।
কীর্তনীয়া সমীর কৃষ্ণ দাসের সন্চালনে উপস্থিত ভক্ত বৃন্দের সারিতে সাঘাটা ঐক্য পরিষদের আহ্বায়ক - রঞ্জন কুমার পাল ও সুজন কুমার দাস এবং
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাঘাটা থানা সভাপতি - গৌতম কুমার চন্দ সহ
প্রকাশ কর্মকার, মলয় সরকার ও দাসপাড়ার পরিমল দাস,শ্যমল কুমার দাস সহ আরও অনেক ভক্তবৃন্দের সমাগমে কয়েক ঘন্টার নাম সংকীর্তন সমাপন হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.