
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর কাচিঘাটা রেঞ্জ আওতাধীন জাথালিয়া এলাকার সংরক্ষিত বন বাগানের গাছ কেটে গাড়ি ভর্তি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় চোরাই কাঠ ভর্তি গাড়িসহ দুজনকে আটক করেছে বন বিভাগের লোকজন। মঙ্গলবার ২৪ জুন ভোর রাতে রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে বিট কর্মকর্তা, ফরেস্ট গার্ডসহ অন্যান্যদের সাথে নিয়ে এঅভিমান পরিচালনা করেন।
এ সময় অভিযান চালিয়ে নলুয়া এলাকার মোঃ মামুন সরকার ও গজারিয়া চালা এলাকার মোঃ সিদ্দিক মিয়াকে আটক করেন।
আটকৃত কাঠের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে বলে বন বিভাগের লোকজন জানান।
কাছিঘাটা রেঞ্জ কর্মকর্তা জানান আটকৃত আসামি দুজনকে গাজীপুর আদালতে বন মামলায় সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে পূর্বেও বন মামলা রয়েছে।
তবে সংরক্ষিত বন বিভাগের বাগান থেকে যারাই এভাবে চুরি করে গাছ কেটে নিবে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.