
কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি
গাজীপুরের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে (বিআরটিএ) এর ট্রাস্টি বোর্ডের চেক আজ সোমবার( ২৩ নভেম্বর) হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ গাজীপুর সার্কেল এসব চেক হস্তান্তরের আয়োজন করেন।
এবার পাঁচটি উপজেলা সড়ক দুর্ঘটনায় নিহত আহতসহ মোট ২২ জন পরিবারের কাছে ট্রাস্টি বোর্ডের অনুদানের সর্বমোট এক কোটি বাইশ লক্ষ টাকার চেক করা হয়।
চেক প্রদান করেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ)
গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ)মোঃ নুরুল হোসেন।
এ সময় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ)
গাজীপুর সার্কেল অফিসের অফিস সহকারী মাহফুজুর রহমান। কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেনসহ অফিসের অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় সরকারি পরিচালক নুরুল হোসেন বলেন প্রয়োজনীয় প্রচারের অভাবে অনেক লোকজন যারা সড়ক দুর্ঘটনা কবলিত হয় তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিআরডিএ ট্রাস্টি বোর্ডে অনুদানের বিষয়টি জানেনা। এজন্য সড়ক দুর্ঘটনায় কবলিত নিহত আহত পরিবারকে যে সরকারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয় বিষয়টি দেশবাসী যাতে জানতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এছাড়া তিনি উল্লেখ করেন কে ট্রাস্টি বোর্ডে অনুদানের পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে।
আমরা যদি দুর্ঘটনা কবলিত পরিবারদেরকে বিষয়টি অবগত করি এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা আবেদন করতে পারে তাহলে দুর্ঘটনা অবলিত পরিবারের লোকজন সরকারের পক্ষ থেকে কিছু নগদ অনুদান পেয়ে তারা স্বাবলম্বী হতে পারবে।
স্বস্ব এলাকায় বিষয়টি যাতে জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচারিত হয় সেই বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান।
###
মোঃ ইমারত হোসেন # মোবাইল ০১৮৭৩-৮৯১০৪৯ । তারিখ ২৩-১১-২৬ ইং
ছবি আছে
বাংলাদেশ সরকারের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জাহিদ হোসেন চয়নের হাতে চেক তুলে দিচ্ছেন বিআরটিএ এর গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ নুরুল হোসেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.