ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা জেলা প্রতিনিধি) :
নেত্রকোণা বারহাট্টা মোহনগঞ্জ সড়ক এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল।
নেত্রকোণা বারহাট্টা মোহনগঞ্জ এলাকায় বসবাস প্রায় ৭০ হাজার মানুষের। স্থানীয় বাসিন্দারা যাতায়াতের জন্য ব্যবহার করে বারহাট্টা প্রধান সড়ক। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়ক দৈর্ঘ ৬৮৪ মিটার, প্রস্ত ৭.৩ মিটার ডালাইয়ে করা হচ্ছে। তা ছাড়া সড়কের ওপর যেখানে-সেখানে রাখা ছিল নির্মাণসামগ্রী। এতে রিকশা, ইজিবাইক থেকে শুরু করে কোনো যানবাহনই ওই সড়কে চলাচল করতে পারত না। এলাকাবাসীর অভিযোগ, কমসংখ্যক শ্রমিক নিয়ে খুব ধীরগতিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল কাজের অর্ধেকও এখনো বাস্তবায়িত হয়নি।ওই প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন জানান এলাকাবাসীর ভোগান্তি হচ্ছে , তবে কাজ দ্রুতগতিতে হচ্ছে। দেরিতে কার্যাদেশ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে বলে , তারা আসাবাদি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.