
বিশেষ প্রতিনিধি
তফাজ্জুল হোসেন রুমেল
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ১৩নং কর্মধা ইউনিয়নের অন্তর্গত পূর্ব টাট্টিউলী বাইশালী টিলায় জঙ্গি আস্তানায় সিটিটিসি, ঢাকা এর সহিত অভিযান পরিচালনা করিয়া ৩০ জন জঙ্গি গ্রেফতারসহ বিপুল পরিমান জিহাদী বই, আগ্নেয়াস্ত্রের গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করার জন্য বিশেষ পুরষ্কার হিসেবে হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ইনচার্জের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। কুলাউড়া থানার অফিসার জনাব মোঃ আব্দুছ ছালেক সাহেব ইতিপূর্বে সাত বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া ০৮টি চোরাই মোটর সাইকেল ও প্রাইভেটকার উদ্ধার পূর্বক আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের গ্রেফতারসহ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। অফিসার ইনচার্জ সাহেব এর নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার করার চলতি আগস্ট/২০২৩ খ্রিঃ মাসে পুরষ্কারের অভিন্ন মানদন্ডে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.