
নিজস্ব প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সমকাল পত্রিকা ও এনটিভি অনলাইনের কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে জেলা সাংবাদিক অধিকার পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন সাংবাদিকরা।
জেলা সাংবাদিক অধিকার পরিষদের আহবায়ক ও দেশটিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার নাহিদ হাসান তিতাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল-মামুন সাগর, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির এম লিটন-উজ-জামান।
মানববন্ধনে বক্তারা বলেন, মিজানুর রহমান নয়ন একজন সৎ, পরিশ্রমী ও কর্মঠ সাংবাদিক। সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জের ধরে ২০১৮ সালের ঘটনায় ২০২৫ সালের ৯ মার্চ মামলা করা হয়েছে। মামলায় হয়রানিমূলকভাবে নয়নকে ৩ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি পিবিআই পুলিশের তদন্তাধীন রয়েছে। আমরা সু্ষ্ঠ ও সঠিক তদন্ত সাপক্ষে অতিবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নয়নের নাম বাদ দেওয়া না হলে
আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারীও দেওয়া হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলা,
আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, জেলা সাংবাদিক অধিকার পরিষদের সদস্য সচিব ও সকালের বাংলাদেশের সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, এনটিভি’র কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, দৈনিক খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, এখন টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আনিছ মণ্ডল, দৈনিক জনবানী'র কুষ্টিয়া প্রতিনিধি মাহফুজ হৃদয়, সময়ের কাগজের সহ সম্পাদক খন্দকার টানু, বার্তা সম্পাদক অঞ্জন শুভ, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কেএম আর শাহিন, এনটিভি অনলাইন প্রতিনিধি বিদ্যুৎ খন্দকার, একাত্তর টেলিভিশনের চিত্র সাংবাদিক কোহিনুর ইসলাম, সারা বাংলা'র জেলা প্রতিনিধি আল-আমিন রাব্বি, দৈনিক ভোরের ডাকের কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেন, খবর সংযোগের জেলা প্রতিনিধি মিশুক আহমেদ জয় প্রমুখসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.