
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
একুশে টিভি ও যায়যায়দিনের রাজশাহী প্রধান সাংবাদিক বদরুল হাসান লিটনের বড় ভাই শাহ মো. বদিউজ্জামান বাবুল ইন্তেকাল করিয়াছেন।(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ (১৬ অক্টোবর) বেলা ১০টা ৫৫ মিনিটে হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) ছিলেন।
তিনি ১৯৬২ সালের ১৫ জুন রাজশাহীর বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহন করেন। পিতার নাম মো. মকসেদ আলী শাহ। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়।
এদিকে, সাংবাদিক লিটনের বড় ভাই বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শাহ মোঃ বদিউজ্জামান বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দৈনিক "ডাকবেলা" পত্রিকার স্টাফ রিপোর্টার, রাজশাহী রহিদুল ইসলাম।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.