
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত অর্ধ কোটি টাকা। আজ মঙ্গলবার ১২ মার্চ দুপুর আড়াইটার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তেমুহনি নয়াবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মোহাম্মদ হারুন, লোকমান, মাহমুদুল হক, আহমদ শফি, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ ইউছুপ, আবু তাহের, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মোজাম্মেল হক ও আবু তৈয়ব।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, অজ্ঞাতস্থান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন চতুর্পাশে ছড়িয়ে পড়ে। এতে ১২টি কাঁচা-পাকা বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের শুরুতেই খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.