হাফিজুর (ক্রাইম রিপোর্টার)
সাতক্ষীরা পৌরসভার কটিয়া সরকার পাড়ায় চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে যৌত্তবাহিনী।শনিবার(৫ই অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন(৪৫)মোহাম্মদ আলী(৪০)ও সাইফুল ইসলাম(৪৬)।
কটিয়া সরকার পাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানায় আটককৃতরা আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে সাইফুলের দোকানে উটিয়ে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা দুই হাজার টাকা ছিনেয়ে নেয়।এসময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে অনতিবিলম্বে বাকি টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়।কোন উপায় না পেয়ে আমি সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।
সাতক্ষীরা সদর থানা ওসি রফিকুল ইসলাম জানান যৌথবাহিনীর অভিযানে মোহাম্মদ আলী চাঁদার টাকাসহ রেজাউল ইসলাম খোকন ও একটি ওয়ান শুটারগ্যানসহ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার সাতক্ষীরা সদর থানায বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.