কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি-বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল ৪টায় উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ'র সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মো. মিজানুর রহমানের সঞ্চালনয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আবু মুসা ফেরদৌস, মাওলানা সেলিম রেজা, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মতলেব হোসেন, আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কাবিল উদ্দিন কাফি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
০১৭২৩৯৫৯৭৯৮
২৮.১০.২৪
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.