কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির সিংড়ার বাসায় ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় মালামাল লুট করা হয়। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসাও ভাংচুর করা হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাংচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাংচুর করেছে জনতা।
প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাংচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।
সিংড়া (নাটোর) প্রতিনিধি
০১৭২৩৯৫৯৭৯৮
০৫.০৮.২৪
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.