কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া পৌর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সিংড়া পৌরসভার মাদ্রাসা মোড়ে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
জানা যায়, পৌরসভার ১২টি ওয়ার্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি প্রতিষ্ঠান এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে।
পৌর শহরের নাগরিকদের উদ্দেশ্যে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই শহর আপনাদের। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। পৌরসভার ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। এসময় পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রধান সহকারী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, পৌরসভার সিআই শহিদুল ইসলাম প্রমুখ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি
০১৭২৩৯৫৯৭৯৮
২৫.১১.২৪
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.