
মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি।
সীতাকুণ্ডে সুলতানা মন্দির এলেকায়, জিপিএইচ ইস্পাত লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণ, প্রাকৃত,চলাচলের রাস্তা ও ছড়া ভরাট এবং দখলের অভিযোগে বিশেষ পরিদর্শন পরিচালনা করেছে জেলা প্রশাসন ও এলজিই, ও পানি উন্নয়ন বোড পরিবেশ অধিদপ্তর, এবং রোডস এন্ড হাইওয়ে দপ্তরগুলো।
বুধবার (৪ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কারখানার অভিযুক্ত জায়গা গুলো সরেজমিনে পরিদর্শন করেন।
দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপিত হচ্ছিল। পরিদর্শনের সময় অভিযোগগুলো সরজমিনে দেখে প্রয়োজনীয় আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় এলাকাবাসীরা জানান প্রাকৃতিক পানির প্রবাহ, ছড়া, ভরাট করে কারখানার সীমানা বৃদ্ধি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সরকারি রাস্তা দখল,ইউনিয়ন পরিষদের রাস্তা দখল, আশেপাশের পরিবেশ দূষণের করে জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছে জিপিএস ইস্পাত লিমিটেড। যার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, এছাড়াও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়াই বর্ষাকালে ৪০০থেকে৫০০, পরিবার পানি বন্দী হয়ে পড়ে।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত জানান, অভিযোগের প্রেক্ষিতে তারা সরেজমিনে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছেন। ছড়া ভরাট এবং রাস্তা দখলের বিষয়গুলো পরিমাপ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে প্রদান করার আশ্বাস দেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.