
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী কসবা ভারতের সীমান্তে অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত দুই চোরাকারবারি কে শহীদ বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। রাত ১২ টায় ভারত সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে ভারতের হাসপাতালে নিহত হয়েও শহীদ আখ্যা দেয়ায় হতবাক কসবাবাসি।
নাসির উদ্দিন পাটোয়ারী আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে কসবা এসেছেন। কসবা থেকে তিনি প্রথমেই সীমান্তবর্তী ধজনগর গ্রামে নিহত মোরসালিনের বাড়িতে যান। তিনি মোরসালিনের বাবা হেবজু মিয়ার সঙ্গে কথা বলেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেন।
তিনি উপস্থিত গ্রামবাসী ও কিছু সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কোন দেশপ্রেমিক মানুষ সীমান্তে বাংলাদেশের কোন নাগরিক শহীদ হোক এটা চান না। ভারতের দু'শগজ অভ্যন্তরে মুরসালিন ও নবীর হোসেনের মৃত্যুকে তিনি সীমান্ত শহীদ হিসেবে দাবি করছেন। তিনি বিজিবি র দেয়া প্রেস রিলিজকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। সীমান্তে চোরাচালান বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, এগুলো বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। ব্যর্থতা ঢাকতে বিজিবি এ ধরনের প্রেস রিলিজ দিয়েছেন।
তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনা করে বলেন, সীমান্তে দুজন শহীদ হলো অথচ তারা কোন প্রতিবাদ জানালো না, এজন্য তিনি বিস্মিত হয়েছেন। এমনটা চলতে থাকলে এ অঞ্চলে আরেকটি স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই
যাবে বলে তিনি সাংবাদিকদের জানান। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে লাল ও সবুজ চুরি পড়ে বসে থাকা উচিত।
পরে তিনি মুরসালিনের কবর জিয়ারত করেন এবং সেখানে তিনি মোনাজাত ধরে বর্তমান সরকারকে যেন হেদায়েত করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন।
পরে তিনি মানিক্য মুড়ি গ্রামে নবীর হোসেনের বাড়িতে যান সেখানে তার স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন ,সবাই মাদক চোরাচালানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। তিনি বলেন বর্তমান সরকারের মন্ত্রী এমপিরা চোর এবং চোরা চালানোর গডফাদার। সাধারণ মানুষ গুলোকে লেবার হিসাবে ব্যবহার করে। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এমসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ ও স্থানীয় নেতৃবৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.